Web Analytics

১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দীর্ঘ ১৬ বছর পর দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনি গণসংযোগ শুরুর আগে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি দল নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল নিচ্ছে। তিনি বলেন, এমন আশ্বাস দেওয়া হচ্ছে যার বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ভয় তৈরি করা হয়েছে এবং ভোটারদের যেন কোনোভাবেই ভয় না পায় সে আহ্বান জানান।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু করতে কর্মীদের কেন্দ্রে থেকে পাহারা দেওয়ার নির্দেশ দেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।