Web Analytics

মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা শুরুর প্রথম রাতেই পটুয়াখালীর দশমিনায় ভ্রাম্যমাণ আদালত তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার চরহাদী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি হাতটানা মইয়া জাল জব্দ করা হয় এবং পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ইলিশ শিকার করছিলেন না। তাঁরা একটি ট্রলারে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে চরহাদী এলাকার নদীর পাড়ে চিংড়ি ধরতে যাচ্ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাবিব হাওলাদার (৫৫), মাহাবুব (৫২) ও খাকন হাওলাদার (৪৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, নিষেধাজ্ঞার সময় নদীতে সব ধরনের মাছ ধরা, বহন, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ নিষিদ্ধ। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে অভিযান চলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।