শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-সংসদ সদস্যসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার সংস্থাটি দেশের সব ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকায় কয়েকটি শীর্ষ শিল্পগ্রুপের মালিক, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক কর্মীরা রয়েছেন।
তালিকায় সিপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাম মুর্শেদী, রেনেসাঁ গ্রুপের মালিক শাহরিয়ার আলম এবং হামিদ গ্রুপের মালিক নসরুল হামিদ বিপুর নাম রয়েছে। এনবিআর সূত্র জানায়, ইমেইলের মাধ্যমে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় তাজুল ইসলামসহ তুসুকা, ওয়েল, নিপা, অ্যাক্সিস নিটওয়্যারস, স্ট্যান্ডার্ড ও গিভেন্সি গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিরাও রয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।