Web Analytics

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র বলেছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পশ্চিমবঙ্গ সফরের সময় মুসলিম আইপিএস ও আইএএস কর্মকর্তাদের ইচ্ছাকৃতভাবে সরকারি বৈঠক ও কর্মসূচি থেকে বাদ দেওয়ার অভিযোগ তোলায় পশ্চিমবঙ্গ পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করেছে। বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, শুক্রবার বিষ্ণুপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে এবং তিনি সেখানে যাবেন।

মহুয়ার ভাষ্য অনুযায়ী, তার পোস্টে অমিত শাহর বৈঠক থেকে মুসলিম কর্মকর্তাদের বাদ দেওয়ার বিষয়টি ছিল। তিনি অভিযোগ করেন, শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজাকে শাহকে স্বাগত জানাতে নির্ধারিত কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের মহানির্দেশক জাভেদ শামিমকে সফরকালে কোনো সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলেও তিনি দাবি করেন।

এ ছাড়া জ্যেষ্ঠ আইএএস কর্মকর্তা খলিল আহমেদকে একটি উচ্চপর্যায়ের বৈঠক থেকে বের হয়ে যেতে বলা হয়েছিল বলে অভিযোগ করেন মহুয়া। ১৭ সেপ্টেম্বরের পোস্টে তিনি বলেন, শাহ উপস্থিত থাকলে বাংলার মুসলিম কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। তিনি জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের কাছে পাঠানো চিঠিতেও অভিযোগটি তুলে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।