Web Analytics

বিরোধী দল জামায়াতে ইসলামী সেপ্টেম্বরজুড়ে রাজধানীসহ সারা দেশে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেছে। দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে দলটি বৈষম্যহীন, ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ গঠনে নিজেদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। এই কর্মসূচিতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দাবি এবং গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে লংমার্চের পক্ষে জনমত গঠনের চেষ্টা করা হয়েছে।

দলটির তথ্য অনুযায়ী, স্থানীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীসহ বিভিন্ন স্তরের নেতারা কর্মসূচিতে অংশ নেন। গণসংযোগে নাগরিকদের সঙ্গে মতবিনিময়, বই ও পরিচিতিমূলক সামগ্রী বিতরণ, বুথ স্থাপন, পথসভা এবং বাসা, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে দাওয়াতি সামগ্রী বিতরণ করা হয়। জামায়াতের দাবি, কর্মসূচিকালে বিভিন্ন দল থেকে কিছু নেতাকর্মী এবং সাধারণ মানুষ দলে যোগ দিয়েছেন।

গত ১ সেপ্টেম্বর ঢাকায় ঢাকা মহানগর দক্ষিণের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দলটির ভাষ্য অনুযায়ী, ওই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫০ জন জামায়াতে যোগ দেন। কর্মসূচি আজ শেষ হচ্ছে। এরপর তৃণমূল ইউনিটগুলোর কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন সংগ্রহ করে কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।