Web Analytics

কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেলে মাদকবিরোধী মানববন্ধন চলাকালে গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ। গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথান আহম্মেদ প্রেম (১২) কাটাবিল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাসিন্দারা মানববন্ধনের আয়োজন করেন। কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত হামলা চালালে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গুলির ঘটনায় কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কাঁটাবিল এলাকার শীর্ষ মাদক কারবারি অপু এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। সে সম্প্রতি একটি হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছে। পুলিশ একাধিক টিম নিয়ে অভিযানে নেমেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।