Web Analytics

সিলেটের বিয়ানীবাজারে স্ত্রী আয়শা বেগমকে হত্যার ঘটনায় স্বামী ছিদ্দিক আহমদ লাদেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা জজ শেখ নাজমুন নাহার বৃহস্পতিবার সিলেটের জেলা ও দায়রা জজ আদালত-২-এ এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ১০ বছর পর দেওয়া এ রায়ে একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বার বেকসুর খালাস পেয়েছেন।

আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আল-আসলাম মোমিন রায়ের তথ্য নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৬ সালে পরকীয়ার জেরে ৪২ বছর বয়সী ছিদ্দিক আহমদ লাদেন স্ত্রী আয়শাকে হত্যা করে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। পরে পুলিশ ওই তালাবদ্ধ ঘর থেকে আয়শার মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর ২০ মার্চ বিয়ানীবাজার থানায় লাদেন ও একই গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে ফখরুলকে আসামি করে মামলা করা হয়। পরে পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে। আলোচিত মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করা হয় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এতে সন্তোষ প্রকাশ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।