Web Analytics

জাতিসংঘ সাধারণ পরিষদ উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি শনিবার প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ছবিটিতে তাঁদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে দেখা যায়।

ছবিতে ট্রাম্প মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং তাঁর দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান দাঁড়িয়ে আছেন। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর নৈশভোজটির আয়োজন করা হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নৈশভোজের আয়োজন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ছবিটির সত্যতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।