Web Analytics

২০২৭ সালের জুনের মধ্যে দেশের সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার পরিকল্পনা করছে ইরাক সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন এ ঘোষণা দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, খসড়া পরিকল্পনাটি শিগগিরই উপস্থাপন করা হবে এবং এতে বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা অন্তর্ভুক্ত থাকবে।

বিবৃতিতে বলা হয়, ইরাকি প্রধানমন্ত্রী নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আগামী বছরের জুন মাসকে সময়সীমা হিসেবে নির্ধারণ করেছেন। প্রস্তাবিত পরিকল্পনার আওতায় কোন কোন গোষ্ঠী থাকবে বা এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

ইরানকে কেন্দ্র করে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জরুরি প্রয়োজনীয়তার কারণে এ উদ্যোগ জোরদার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিরস্ত্রীকরণে ইরাকের এই উদ্যোগের পেছনে যুক্তরাষ্ট্রের চাপও একটি প্রধান কারণ হিসেবে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।