Web Analytics

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ছিনতাইকারি চক্রের চার সদস্যসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শহর ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার হওয়া ছিনতাইকারিরা হলেন মো. রফিক (৩৮), আব্দুল ওয়াহিদ (২৪), রহিম ওরফে রং চা (৩৮) এবং আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২১)। অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালিত হয়। ওসি মো. ছমি উদ্দিন জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শহরের নিরাপত্তা বজায় রাখতে এবং সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।