Web Analytics

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শিল্পকারখানার শ্রমিকরা ঈদের আগেই বেতন-ভাতা পাবেন। তিনি বলেন, ইতোমধ্যে বেশ কিছু কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পেয়েছেন এবং বাকিরাও শিগগিরই পেয়ে যাবেন। সরকার আশাবাদী যে শ্রমিকরা এবার আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।

শনিবার বিকেলে সিলেটের শাহী ঈদগাহ পরিদর্শন শেষে তিনি বলেন, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে মালিকপক্ষের সঙ্গে সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে এবং সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। তিনি আশা প্রকাশ করেন, এবার বেতন-ভাতা প্রদানে কোনো জটিলতা হবে না।

মন্ত্রী আরও জানান, মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে পাঁচ বাংলাদেশির মৃত্যু নিশ্চিত হয়েছে। স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে আনা হবে এবং ক্ষতিপূরণের বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনটি মন্ত্রণালয় প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজর রাখছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।