Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, গণভোটের রায় উপেক্ষা করে কোনো সরকার জনগণের আস্থা অর্জন করতে পারে না। শুক্রবার সকালে সিলেট অঞ্চলের উপজেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং উপস্থিত ছিলেন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জামায়াত নেতারা।

আযাদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জাতি পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, কিন্তু নতুন সরকার সেই স্বপ্নকে হত্যা করেছে। তিনি অভিযোগ করেন, সরকার জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিল করে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। তিনি সতর্ক করেন, এর পরিণতি সরকারকেই ভোগ করতে হবে। শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা পূরণে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের পথ সবসময় ত্যাগ ও নিপীড়নের, কিন্তু জামায়াতের নেতৃত্ব কোনো ষড়যন্ত্র বা অবিচারে দমে যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।