Web Analytics

ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং শাপলা চত্বর, পিলখানা ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামালখান গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচার চেয়ে এবং নিহতদের রক্ত বৃথা যেতে না দেওয়ার অঙ্গীকার জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, ব্যক্তিগত শত্রুতা, জমিসংক্রান্ত বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ওসমান হাদি শহীদ হননি। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে সোচ্চার থাকার কারণেই হাদি নিহত হয়েছেন। তিনি হত্যার বিচারকে বর্তমান রাষ্ট্রব্যবস্থার অপরিহার্য দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। সমাবেশে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা, ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ ও রিদুয়ান হৃদয়সহ অন্য নেতারা বক্তব্য দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।