Web Analytics

রাজধানীর মুগদা এলাকার একটি ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভ (৪৫)-এর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মুগদা থানার উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দুর্গন্ধের খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করে। নিহতের আত্মীয়স্বজন ও অফিস সহকর্মীদের খবর দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, তানভীর হোসেইনের বাবার নাম তবারক হোসেন, তাদের স্থায়ী বাড়ি সেগুনবাগিচায়। তিনি মুগদায় একা ভাড়া বাসায় থাকতেন। বাড়িওয়ালা ঈদের দিন তাকে শেষবার দেখেছিলেন। পরে ঘর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়। জানা গেছে, সম্প্রতি তার বিবাহবিচ্ছেদ হয়েছে।

ঘটনার কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।