Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ছয় দফা দাবি আদায় করেই তাঁরা ঘরে ফিরবেন। ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে পথসভায় তিনি এ কথা বলেন। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা এবং জুলাই গণহত্যার বিচার।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যেও কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের বিরুদ্ধে জনগণের সঙ্গে ভাঁওতাবাজি, প্রতারণা এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ১১ দল জনগণের পাশে রয়েছে এবং তারা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে চায়।

সকাল থেকে রাজধানীর আশপাশ, নারায়ণগঞ্জ ও বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী এবং সমর্থকেরা শিমরাইল মোড়ের ট্রাক স্ট্যান্ড মাঠে জড়ো হন। আয়োজকেরা জানান, জনদাবি আদায় ও চলমান সংকট নিরসনে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য লংমার্চের আয়োজন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে কর্মসূচিটি চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।