Web Analytics

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশনের মূল গেট এলাকায় অটোরিকশা ও ভ্যানচালকদের দখলে থাকায় যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এসব যানবাহনের যত্রতত্র অবস্থানের কারণে স্টেশনের মূল ফটক প্রায়ই বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীদের প্রবেশ ও বের হতে সমস্যা হয়। অনেক যাত্রী জানিয়েছেন, এই জটের কারণে ট্রেন ধরতে দেরি হচ্ছে এবং সময়মতো স্টেশনে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।

স্থানীয়রা জানান, সাঘাটা, গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি উপজেলার মানুষ নিয়মিতভাবে এই স্টেশন ব্যবহার করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। প্রতিদিন পাঁচটি আন্তঃনগর ট্রেন এখানে থামে। যাত্রীদের সুবিধার্থে পূর্ববর্তী সরকার আমলে নতুন গেট নির্মাণ করা হলেও অটোরিকশা ও ভ্যানের দখলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ট্রেন আসার সময় যাত্রীরা নামতে বা উঠতে গিয়ে বিপাকে পড়ছেন।

স্টেশন মাস্টার প্রদীপ চন্দ্র জানিয়েছেন, যাত্রীদের কষ্ট কমাতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বোনারপাড়া রেলওয়ে জংশন থানার ওসি কামাল উদ্দিন বলেছেন, যাত্রী ভোগান্তি কমাতে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।