Web Analytics

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬” পেয়েছেন। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ২য় TOAB International Tourism Award 2026 অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি তার হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশে প্রথমবারের মতো “ক্রিকেট ট্যুরিজম” ধারণা চালু করে পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে ভূমিকা রাখায় তিনি বিশেষভাবে প্রশংসিত হন। তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে প্রথম চুক্তির অন্যতম উদ্যোক্তা হিসেবেও পরিচিত। পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতের ১৩টি ক্যাটাগরিতে উৎকর্ষতা উদযাপনের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১০টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও শিল্পখাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তার নেতৃত্বে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও হ্যানসা – এ প্রিমিয়াম রেসিডেন্স পরিচালনার মাধ্যমে দেশের প্রিমিয়াম হসপিটালিটি খাতকে আরও শক্তিশালী করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।