Web Analytics

নিবন্ধে বলা হয়েছে, ৮ সেপ্টেম্বর হুথিরা সৌদি-সমর্থিত এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর ওপর বড় হামলা চালিয়ে পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ এলাকা দখল করে। তারা বাব আল-মান্দেব প্রণালির আশপাশে অবস্থানও শক্ত করে। একই সপ্তাহে আলজেরিয়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও আমিরাতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে বলে নিবন্ধে উল্লেখ করা হয়।

নিবন্ধটির মতে, হুথিরা মোখা বন্দর, লোহিত সাগরের উপকূলের বড় অংশ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করায় বাব আল-মান্দেব দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করার সক্ষমতা পেয়েছে। সুয়েজ খালকেন্দ্রিক বাণিজ্য, মিসরের আয় এবং লোহিত সাগরগামী সৌদি তেল পরিবহনের জন্য এ পথ গুরুত্বপূর্ণ। এতে ইয়েমেন যুদ্ধের সঙ্গে সৌদি আরব ও আমিরাতের ক্রমবর্ধমান দ্বন্দ্বও যুক্ত হয়েছে বলে লেখাটি দাবি করে।

লেখাটিতে সোমালিল্যান্ড, আফ্রিকা শিং, সাহেল, সুদান ও লিবিয়ায় প্রভাব বিস্তার নিয়ে নতুন উদ্বেগের কথাও বলা হয়েছে। আলজেরিয়া, ইরিত্রিয়া ও মিসরের ওপর এই পরিবর্তিত সমীকরণের চাপের বর্ণনা দেওয়া হয়। পাকিস্তান ও তুরস্ক ইয়েমেন যুদ্ধে সরাসরি যুক্ত হয়নি বলেও উল্লেখ আছে। উপসংহারে বলা হয়, সৌদি-আমিরাত বিরোধ এখন বৃহত্তর আঞ্চলিক ত্রিমুখী লড়াইয়ে রূপ নিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।