জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ, এটি কোনো বিদ্রোহ নয়। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সুশীল ফোরাম আয়োজিত ‘২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, তৎকালীন সরকারের মাধ্যমে এই ঘটনা ঘটানো হয় যাতে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা যায় এবং যদি সেনাবাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হতো, ক্ষয়ক্ষতি কম হতো।
হামিদুর রহমান আযাদ বলেন, এই হত্যাকাণ্ড রৌমারি ও পদুয়া ঘটনার প্রতিশোধ এবং বাংলাদেশকে সিকিম বানানোর প্রচেষ্টার অংশ ছিল। তিনি উল্লেখ করেন, তৎকালীন ভারতের পররাষ্ট্রমন্ত্রী লোকসভায় প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন, যা এই ঘটনার প্রতিফলন। অনুষ্ঠানে তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা, ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ এবং বিনা অপরাধে বন্দিদের মুক্তি ও ন্যায়বিচারের আহ্বান জানান।
সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক নেতা, শিক্ষাবিদ ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।