Web Analytics

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, চ্যালেঞ্জ থাকলেও আগের নির্বাচনের চেয়ে আরও ভালো স্থানীয় সরকার নির্বাচন করার আশা করছে নির্বাচন কমিশন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইএফইএস আয়োজিত এক্সেল এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তার ভাষ্য, কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই এবং সবার সহযোগিতা পেলে ভালো নির্বাচন সম্ভব হবে।

সিইসি বলেন, আগের নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, তার নিচে নামার সুযোগ নেই; সম্ভব হলে তা আরও উন্নত করা হবে। স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না। সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে কমিশনই সময় নির্ধারণ করবে। নির্বাচন আয়োজনের জন্য কিছু আইন-কানুন ও বিধি-বিধান সংশোধনের কাজ চলছে এবং প্রয়োজনীয় সংশোধনী মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।

তিনি বলেন, নির্বাচন শুধু কমিশনের অভ্যন্তরীণ প্রস্তুতির ওপর নির্ভর করে না; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার প্রস্তুতিও প্রয়োজন। স্থানীয় সরকার নির্বাচনে অতীতে তুলনামূলক বেশি সহিংসতা হওয়ায় নিরাপত্তা বাহিনীর দায়িত্ব গুরুত্বপূর্ণ হবে। সময় নির্ধারণে দুর্গাপূজা, বর্ষা ও বন্যার সম্ভাবনা, বার্ষিক পরীক্ষা এবং শিক্ষক-কর্মকর্তাদের দায়িত্বের বিষয় বিবেচনা করা হবে। ঠাকুরগাঁও-১ উপনির্বাচন আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে হবে বলে জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।