Web Analytics

গাজীপুরের টঙ্গীতে রোববার ভোরে পিতা ও পুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন— সোহেল হোসেন দর্জি (৫৫) ও তার ছেলে সাকিব হোসেন দর্জি (১৭)। সাকিবের লাশ ঘরের মেঝেতে এবং সোহেলের লাশ বনমালা এলাকার রেললাইনে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে সোহান দার্জিকে (৩০) আটক করা হয়েছে।

নিহতদের আত্মীয় হারুন অর রশিদ জানান, সোহেল পরিবার নিয়ে দত্তপাড়ার বনমালা এলাকায় টিনশেড বাড়িতে বসবাস করতেন। ফজরের নামাজের আগে সোহান তার খালাকে ফোন করে জানায়, কেউ তার বাবা ও ভাইকে হত্যা করেছে। খবর পেয়ে তারা এসে রক্তাক্ত অবস্থায় লাশ দুটি দেখতে পান। এলাকাবাসীর ধারণা, নির্যাতনের পর হাত-পায়ের রগ কেটে তাদের হত্যা করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি জানান, পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে। ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।