Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেছেন, চার মাসব্যাপী আবাসিক বুনিয়াদি প্রশিক্ষণ নবীন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের মধ্যে শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোববার রাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে ৩য় ও ৪র্থ ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবি উপাচার্য প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান খান। ইউজিসি সদস্য, বিশ্বব্যাংকের কনসালটেন্ট মাহমুদুল হক এবং ইউজিসি, বাউবি ও হিট প্রকল্পের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই প্রশিক্ষণ নবীন শিক্ষকদের অভিজ্ঞতা বিনিময়, শ্রেণিকক্ষ পরিচালনা এবং উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ৩৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৯ জন নবীন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। উদ্যোগটির লক্ষ্য তরুণ শিক্ষকদের মধ্যে সহযোগিতা ও পেশাগত উন্নয়নকে উৎসাহিত করা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।