Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে আইসিটি ও অ্যাপ্লাইড আইসিটি পাঠদান আরও কার্যকর করতে ৯০ জন কোর ট্রেইনারের পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে ‘কোর ট্রেইনার ট্রেনিং অন অ্যাপ্লাইড আইসিটি’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এসব প্রশিক্ষক পর্যায়ক্রমে দেশের বিভিন্ন কলেজের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে প্রযুক্তিনির্ভর ও আধুনিক পাঠদান এগিয়ে নেবেন।

আবাসিক প্রশিক্ষণের আগে অংশগ্রহণকারীদের অনলাইন প্ল্যাটফর্মে সাত দিন প্রশিক্ষণ দেওয়া হয়। যাচাই-বাছাই ও সনদ অর্জনের প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯০ জনকে নির্বাচিত করা হয়েছে। কারিকুলাম উন্নয়নের সঙ্গে যুক্ত ডোমেইন ও পেডাগোজি বিশেষজ্ঞরা পাঁচ দিনের আবাসিক প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, প্রযুক্তি ও এআইয়ের প্রয়োগ শেখা এখন সব ক্ষেত্রেই অপরিহার্য।

তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যেও ইতিবাচক পদক্ষেপ নেওয়া জরুরি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আইসিটি ও আধুনিক প্রশিক্ষণের সুযোগ বাড়াতে কাজ করছে। তাঁর মতে, কোর ট্রেইনার ও পরবর্তী মাস্টার ট্রেইনারদের মাধ্যমে অধিভুক্ত কলেজের প্রায় ৪০ লাখ শিক্ষার্থী উপকৃত হবে। পিছিয়ে থাকা কলেজে কম্পিউটার, প্রজেক্টর ও প্রয়োজনীয় আইসিটি সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বিশ্ববিদ্যালয়ের।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।