Web Analytics

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে ঈদ বর্জন ও মাদরাসা বন্ধের ঘোষণা দিয়েছেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা পাঁচ দিন ধরে অবস্থানরত শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা ঈদের দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন অভিমুখে পদযাত্রারও ঘোষণা দিয়েছেন। এর আগে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়, পরে শিক্ষক নেতারা অনির্দিষ্টকালের জন্য মাদরাসা বন্ধ ও ঈদ বর্জনের সিদ্ধান্ত নেন।

‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটি’র ব্যানারে এই আন্দোলন চলছে। সংগঠনের সদস্যসচিব আব্দুল হান্নান হোসেন জানান, অন্তর্বর্তী সরকার ইবতেদায়ি মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং মাদরাসাগুলো বন্ধ রাখবেন।

দেশে বর্তমানে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত ও ৫ হাজার ৯৩২টি অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে। ২০২৫ সালের শুরুতে অন্তর্বর্তী সরকার এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত ও পরবর্তীতে জাতীয়করণের ঘোষণা দিলেও তা কার্যকর হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।