Web Analytics

জাতীয় নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার গাজীপুরের টঙ্গীতে ঘরমুখো মানুষের ভিড়ে তীব্র যানবাহন সংকট দেখা দেয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যাত্রীরা বাস পাচ্ছেন না। সাধারণত ২০০ টাকার বাসভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৫০০ টাকায়। অনেকে বাধ্য হয়ে পিকআপ ও মিনি ট্রাকে চড়ে বাড়ি ফিরছেন, যা তাদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে।

শিল্পনগরী টঙ্গীর শত শত পোশাক ও অন্যান্য কারখানা নির্বাচনের জন্য ছুটি ঘোষণা করায় হাজার হাজার শ্রমিক ও কর্মকর্তা একযোগে নিজ নিজ এলাকায় ভোট দিতে রওনা দেন। ফলে টঙ্গী বাজার, স্টেশন রোড, মিলগেট, চেরাগ আলী, কলেজগেট ও গাজীপুরা এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। টঙ্গী রেলওয়ে জংশনেও সকাল থেকে অপেক্ষা করেও অনেকে ট্রেনে উঠতে পারেননি। কেউ কেউ ৬৫০ টাকা পর্যন্ত ভাড়া দিয়ে বাসের টিকিট সংগ্রহ করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক জহির মজুমদার জানান, দূরপাল্লার বাসের সংকটের কারণে যাত্রীরা নিষেধ সত্ত্বেও ট্রাক ও মিনিট্রাকে করে বাড়ি যাচ্ছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।