Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সোমবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি দুই বড় দলের অনিরাপত্তার প্রতিফলন। বিএনপি অতীতের অভিজ্ঞতা ভুলতে পারছে না এবং জামায়াত আদর্শিক শত্রুতা ও সহিংসতার ভয়ে আছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতে যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, সেই প্রজন্মই সবচেয়ে বড় বিপদের মুখে পড়তে পারে, বিশেষ করে জামায়াতের জোট রাজনীতির কারণে।

মাহফুজ আলম প্রবীণ নেতাদের সমালোচনা করে বলেন, তারা তরুণ প্রজন্মকে ব্যবহার করেছেন এবং তাদের শক্তি ক্ষয় করেছেন। তিনি তরুণদের আহ্বান জানান নিজেদের সংগঠিত করতে, প্রতিষ্ঠান গড়ে তুলতে এবং সমাজে প্রভাব বিস্তার করতে। মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও ঐক্য বজায় রাখার পরামর্শ দেন তিনি।

শেষে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহস ও সাংগঠনিক শক্তি একত্রিত করতে হবে, যাতে কোনো রূপেই ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।