Web Analytics

জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। মো. সালমান হোসেন সভাপতি, হাসিবুল হাসান সাধারণ সম্পাদক এবং মুস্তাইন বিল্লাহ হাবিবী সাংগঠনিক সম্পাদক হয়েছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটি জানিয়েছে, কেন্দ্রীয় কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতাকে সংগঠনটির উপদেষ্টা করা হয়েছে। তাঁরা হলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপি ও নুসরাত তাবাসসুম এমপি এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখার লক্ষ্যেই উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা এবং অধিকার নিশ্চিত করাও এই সংগঠনের লক্ষ্য বলে উল্লেখ করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।