Web Analytics

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল, ২০২৬ নিয়ে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংস্থাটি বলেছে, নতুন নামে অধিকতর ক্ষমতাসম্পন্ন ও কার্যত জবাবদিহিহীন র‍্যাবের আইনি ভিত্তি তৈরি হতে পারে।

টিআইবির অভিযোগ, বিলে এসআরবিকে ব্যাপক ও অস্পষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে এবং অস্ত্র ও বলপ্রয়োগে পর্যাপ্ত আইনি সুরক্ষার ব্যবস্থা নেই। সন্দেহের ভিত্তিতে পরোয়ানা ছাড়া তল্লাশি ও গ্রেপ্তার, স্বার্থের দ্বন্দ্বপূর্ণ অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি এবং র‍্যাব সদস্যদের যথাযথ যাচাই ছাড়া স্থানান্তরের ঝুঁকির কথাও উল্লেখ করেছে সংস্থাটি। সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রেষণে অন্তর্ভুক্তির সুযোগ রাখার বিরুদ্ধেও তারা আপত্তি জানিয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, শুধু বাহিনীর নাম বদল প্রাতিষ্ঠানিক সংস্কার নয়। সংস্থাটি নতুন বাহিনীর ক্ষমতার সুস্পষ্ট সীমা, স্বাধীন তদারকি, স্বচ্ছ সদস্য যাচাই, বিচারিক সুরক্ষা ও কার্যকর প্রতিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে। ধারা-ওয়ারি বিশ্লেষণসহ একটি পলিসি ব্রিফ সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদীয় কমিটিতে পাঠিয়ে বিশেষজ্ঞ ও অংশীজনের পরামর্শ নিয়ে বিলটি চূড়ান্ত করার আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।