Web Analytics

যুক্তরাষ্ট্র ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকে থাকা তাদের শেষ সামরিক ঘাঁটিগুলো থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। দুই দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রায় ৪ হাজার ৫০০ মার্কিন সেনা নিহত হওয়ার পর এই প্রত্যাহারকে ইরান ও তার মিত্ররা বিজয় হিসেবে দেখছে।

২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বর্তমানে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।

ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের কমান্ডার আবু মুজতবা আল-ইয়াসিরি সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ইরাকের ইতিহাসের একটি ‘কালো অধ্যায়ের’ সমাপ্তি উদযাপন করা হবে। তিনি বলেন, বিদেশি সেনা দিয়ে ইরাকের সার্বভৌমত্ব নিশ্চিত করা যায় না; এটি প্রতিরোধ ও জনগণের ইচ্ছার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।