Web Analytics

খাদ্য ও জনপ্রশাসনমন্ত্রী আব্দুল বারী জানিয়েছেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ সরকারি পোলট্রি ফার্ম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পোলট্রি খাতসংশ্লিষ্ট একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। শনিবার বেলা ১১টায় জামালগঞ্জ কেচের মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদ্যমান সরকারি পোলট্রি ফার্ম আধুনিকায়ন এবং প্রস্তাবিত প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে পোলট্রি খাতে দক্ষ জনবল তৈরির সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও জানান, জামালগঞ্জ রেলওয়ে স্টেশন পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু এবং স্টেশনটির ক্লোজিং ডাউন প্রত্যাহারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

আব্দুল বারী বলেন, এখন পর্যন্ত নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন সম্ভব হলে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার চেহারা পুরোপুরি বদলে যাবে। পরে তিনি আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান এবং ছাত্রীদের টেবিল টেনিস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।