Web Analytics

ইরান মার্কিন নাগরিক ও কর্মকর্তাদের ওপর হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় জর্ডান, লেবানন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত দূতাবাসগুলোর জনবল কমাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক স্মারকে বলেছেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গোয়েন্দা তথ্যে হামলার পরিকল্পনা অগ্রসর পর্যায়ে থাকার ইঙ্গিতও পাওয়া গেছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরান এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হুমকির সঙ্গে এই সিদ্ধান্তের সম্পর্ক রয়েছে। তবে চার দেশের দূতাবাস বন্ধ করা হচ্ছে না এবং সেখানে থাকা মার্কিন কর্মীদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়নি। সৌদি আরবে অপ্রয়োজনীয় মার্কিন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জনবল কমানোর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য নতুন হামলার সম্পর্ক অস্বীকার করেছেন। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকলে আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী। মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন ও তেহরানকে আনুষ্ঠানিক আলোচনায় ফেরানোর চেষ্টা করছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।