Web Analytics

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জাতীয় সংসদে জানিয়েছেন, প্রশাসনের যেসব কর্মকর্তা অতীতের ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে ভূমিকা রেখেছেন, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা এ বিষয়ে কাজ করছে এবং তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য দেন।

প্রতিমন্ত্রী জানান, ৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি চাকরিতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন এবং শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২। তিনি আরও বলেন, ৫০তম বিসিএসের ফল এক বছরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে এবং বর্তমানে সরকারি চাকরিতে নারী কর্মকর্তার হার ২৯ শতাংশ।

তিনি বলেন, নিয়োগ, বদলি ও পদায়নে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে মেধা, সততা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৫–২৬ অর্থবছরে ১৮০ জন কর্মকর্তাকে শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আরও প্রশিক্ষণের আয়োজন করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।