Web Analytics

বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটিজ বুলেটিনের সর্বশেষ প্রান্তিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সরকারের প্রায় ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ কোটি টাকার অভ্যন্তরীণ সরকারি সিকিউরিটিজের মেয়াদ পূর্ণ হবে। এটি এক অর্থবছরে সর্বোচ্চ মেয়াদপূর্তির বাধ্যবাধকতা। এর মধ্যে ট্রেজারি বিল ১ লাখ ৯৪ হাজার ৩২৬ কোটি টাকা, ট্রেজারি বন্ড ৭১ হাজার ৯৬১ কোটি টাকা, সুকুক ১৫ হাজার ৫০০ কোটি টাকা এবং বিশেষ উদ্দেশ্য ট্রেজারি বন্ড প্রায় ১ হাজার ৯৯৩ কোটি টাকা।

আগামী অর্থবছরে মেয়াদপূর্তি হওয়া ঋণের প্রায় দুই-তৃতীয়াংশই স্বল্পমেয়াদি ট্রেজারি বিল। এসব সিকিউরিটিজের মেয়াদ শেষ হলে সরকারকে অর্থ পরিশোধ করতে হবে অথবা নতুন সিকিউরিটিজ ইস্যুর মাধ্যমে পুরোনো ঋণ নবায়ন করতে হবে। সাবেক গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এ ধরনের মেয়াদপূর্তি মূলত ঋণ রোলওভার বা নবায়নের বিষয়; পুরোনো সিকিউরিটিজ পরিশোধে নতুন সিকিউরিটিজ ইস্যু করা হয়।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বছর শেষে সরকারের পরিশোধের চাপ বাড়লে চাপ তৈরি হয় এবং ব্যাংকগুলোও এ খাতে বিনিয়োগ কিছুটা কমায়। জুন শেষে সরকারের বকেয়া সিকিউরিটিজের পরিমাণ প্রায় ৯ লাখ কোটি টাকা ছিল, যা এপ্রিল-জুনে ৬০ হাজার ২২৪ কোটি টাকা বেড়েছে। ট্রেজারি বিল ও বন্ডে ব্যাংকগুলোর বিনিয়োগ ছিল প্রায় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা, মোট বিনিয়োগের প্রায় ৭৪ শতাংশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।