Web Analytics

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় এক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন। রোববার রাত প্রায় ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম কাকন (৩৫), তিনি বরিশাল ইউনিয়নের দুর্বলাগাড়ী গ্রামের মিরু মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাকন বাজার এলাকায় অবস্থানকালে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং দ্রুত পালিয়ে যায়।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, হামলায় কাকনের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার দুই পা ভেঙে গেছে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পলাশবাড়ী থানার ওসি জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।