Web Analytics

সুনামগঞ্জে ধর্ষণ মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ হাবিবুল্লাহ। সোমবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন ছাতক উপজেলার হাসামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. মতিউর রহমান মতিন, মো. খোয়াজ আলীর ছেলে দিলদার হোসেন এবং কামারগাঁও গ্রামের হাবিবুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় কামারগাঁও গ্রামের মো. আব্দুস সুবহানকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী তরুণী ২০১৭ সালে হায়দরপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ২০২১ সালের ১১ আগস্ট সন্ধ্যায় নানার বাড়ি যাওয়ার পথে মতিন ও দিলদার তাকে কৌশলে সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে। পরে তাকে কামারগাঁও গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে আবারও ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর বড় ভাই মোহাম্মদ আলী ছাতক থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করে এবং শুনানি শেষে আদালত রায় প্রদান করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শামসুর রহমান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।