Web Analytics

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধকে ঘিরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সংকুচিত হওয়ার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া নতুন একটি তেল শোধনাগার নির্মাণের পরিকল্পনা বিবেচনা করছে। ২৮ জুলাই ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ছয় দশকেরও বেশি সময় পর দেশটিতে প্রথম নতুন শোধনাগার স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

পরিকল্পনাটির বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার এবং পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্য সরকার যৌথভাবে একটি প্রাথমিক সমীক্ষা পরিচালনা করবে। সরকারি এক বিবৃতির বরাতে এই তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় জ্বালানি তেল সংগ্রহে ক্যানবেরা বেগ পাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অস্ট্রেলিয়া বর্তমানে মোট জ্বালানি চাহিদার প্রায় ৮০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করে। দেশটিতে এখন মাত্র দুটি তেল শোধনাগার চালু আছে, যেখানে ২০০৪ সালেও আটটি সক্রিয় শোধনাগার ছিল। বিশ্লেষকদের মতে, নতুন শোধনাগার নির্মিত হলে অভ্যন্তরীণ জ্বালানি সংকট মোকাবিলা এবং আমদানিনির্ভরতা কমাতে তা বড় ভূমিকা রাখতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।