Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মঙ্গলবার জেরার সময় আবদুল্লাহিল আমান আযমী বলেন, জেনারেল এরশাদের মার্শাল ল’র সময় তিনি কাউকে বেআইনিভাবে আটক করেননি। আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণী টিটোর জেরায় তিনি এ কথা জানান। আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘরে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে জেরা করা হয়।

আযমী বলেন, এরশাদের সামরিক শাসনামলে শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে কেন বন্দী করে তার তত্ত্বাবধানে রাখা হয়েছিল, তা তিনি জানতেন না। তিনি তখন সদ্য কমিশনপ্রাপ্ত জুনিয়র অফিসার ছিলেন এবং এ বিষয়ে প্রশ্ন করার সুযোগ ছিল না। তিনি ব্যক্তিগতভাবে কাউকে আটক করেননি বলে জানান।

এই মামলায় ১৩ আসামির মধ্যে তিনজন গ্রেপ্তার হয়ে সেনানিবাসের সাব-জেলে আছেন এবং ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর ১০ আসামি পলাতক রয়েছেন, যাদের মধ্যে কয়েকজন সাবেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।