Web Analytics

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরে ২০২৫–২৬ অর্থবছরের প্রথম সাত মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। জুলাই ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে ৩১টি বিদেশি কন্টেইনারবাহী জাহাজের মাধ্যমে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৭৯.১৯% বেশি। একই সময়ে ৫১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন করেছে, ৬ হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে এবং ৮২ লাখ ৬৬ হাজার মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫.০৩% বেশি।

বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান নবনির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, নতুন সরকারের নেতৃত্বে জাহাজ আগমন ও আমদানি-রপ্তানি আরও বৃদ্ধি পাবে এবং এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদী।

বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় HP-1, HP-2 ও HP-3 নামে তিনটি নতুন অপারেশনাল অ্যাঙ্কর বার্থ চালু করা হয়েছে। সেখানে ৯.০০ মিটার ড্রাফটের ১৬টি বাণিজ্যিক জাহাজ সফলভাবে পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করেছে এবং এখন সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজ কার্গো অপারেশন করতে পারবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।