Web Analytics

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ডেলোনা শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সক কাউন্টি শেরিফের কার্যালয়।

কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, বিমানে থাকা ছয়জনই দুর্ঘটনায় মারা গেছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনাস্থলটি উইসকনসিনের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল বা ৬৪ দশমিক ৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

প্রাথমিকভাবে আশপাশের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া বা মাটিতে থাকা কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। প্রাথমিক বিবৃতিতে দুর্ঘটনার কোনো কারণ জানানো হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।