Web Analytics

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ির পরিবর্তে নিজের গাড়িতে চলাচল করবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে গাড়ির তেল ও চালকের কোনো খরচ নেবেন না। বুধবার শপথ নেওয়ার পর প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী নিজের সাদা টয়োটা গাড়িতে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও শেরে বাংলা নগর সফর শেষে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন।

রুমন জানান, যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তার গাড়িবহর ১৩–১৪টি থেকে কমিয়ে চারটিতে এনেছেন। রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থান বন্ধের নির্দেশও দিয়েছেন তিনি। এছাড়া মন্ত্রীসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে ভিআইপি চলাচলে সাধারণ মানুষের ভোগান্তি না হয়।

রুমন আরও জানান, রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হবে, তবে নিয়মিত কার্যক্রমে তা থাকবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।