Web Analytics

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি বাহিনীর নিরাপত্তায় কয়েক ডজন ইসরাইলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। অনুপ্রবেশের সময় তাদের কেউ কেউ মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আচার পালন করেন।

ওয়াফার উদ্ধৃতিতে গভর্নরেট জানায়, বসতি স্থাপনকারীরা কয়েকটি দলে ভাগ হয়ে আল-আকসা মসজিদের পূর্বাংশে প্রবেশ করেন। তাদের কয়েকজন ডোম অব দ্য রকের বিপরীত পাশে দাঁড়িয়ে কথিত ‘এপিক প্রোস্ট্রেশন’ বা বিশেষ ধরনের ধর্মীয় সিজদা পালন করেন। পুরো সময়জুড়ে তাদের নিরাপত্তা দেয় ইসরাইলি দখলদার বাহিনী।

প্রতিবেদনে বলা হয়, আল-আকসার পূর্বাংশে বসতি স্থাপনকারীদের এ ধরনের ধর্মীয় আচার অব্যাহত রয়েছে। যেসব এলাকায় তারা অবস্থান করেন বা তাদের চলাচলের জন্য পথ নির্ধারিত থাকে, সেখানে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশ ও চলাচলে বাধা দেওয়া হচ্ছে। জেরুজালেম গভর্নরেট জানায়, সকাল ও বিকেলে বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের সময় মুসল্লিদের ওপর এসব বিধিনিষেধ কার্যকর থাকে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।