Web Analytics

ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা টাঙিয়েছেন। শনিবার সকালে স্থানীয়রা এ দৃশ্য দেখতে পান। পাশের এক রেস্টুরেন্ট ব্যবসায়ী জানান, ব্যানার ও পতাকাটি সম্ভবত রাতে টাঙানো হয়েছে।

তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, আওয়ামী লীগ দেশের বৃহৎ রাজনৈতিক দল হওয়ায় দলীয় কার্যালয় চালু রাখা অস্বাভাবিক নয়। তবে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু দাবি করেন, ভবনটি চাঁদপুর ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন এবং এ বিষয়ে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন। চাঁদপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মিয়া জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং ইউএনওকে অবহিত করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং যদি এটি সরকারি খাসজমি হয়, তবে এসিল্যান্ডের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।