Web Analytics

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ যুক্তরাজ্যের রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজের সঙ্গে বৈঠক করেছেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বৈঠকে তারা সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানের উসকানিমূলক সন্ত্রাসী হামলার প্রভাব নিয়ে আলোচনা করেন, যা সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, বৈঠকে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত সম্পর্ক নিয়েও আলোচনা হয়। এটি ছিল আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাজ্য সফরের অংশ, যেখানে তিনি দেশটির উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গেও সাক্ষাৎ করেন।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে রিফর্ম ইউকে দল শক্তিশালী অবস্থান তৈরি করেছে, ফলে নাইজেল ফারাজকে যুক্তরাজ্যের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী পদের অন্যতম সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।