Web Analytics

মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শনিবার সকাল ২১ মার্চ ২০২৬-এ রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে বিপুল সংখ্যক মুসল্লি সমবেত হন। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত শুরু হওয়ার আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করেন। র‌্যাব ও পুলিশের সদস্যরা তিন ধাপে তল্লাশি শেষে প্রবেশের অনুমতি দেন। জটলা এড়াতে দোয়েল চত্বর, মৎস্য ভবন ও জাতীয় প্রেস ক্লাবের মোড় বন্ধ রাখা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত দিয়েও মুসল্লিরা সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করেন।

কয়েক দশক পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন, যা দিনটির বিশেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।