Web Analytics

ঢাকা-১৮ আসনে জামায়াত ও এনসিপিসহ ১১ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। মঙ্গলবার সকালে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, জনগণ পরিবর্তন চায় এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।

তিনি জানান, জোট ঘোষণার পর থেকে প্রচারণায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং কয়েকটি টিম সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রত্যাশা জানার চেষ্টা করছে। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, তার পক্ষে প্রচারণা চালানো কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে এবং নারী সদস্যদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে ব্যাহত করছে।

আরিফুল ইসলাম আরও বলেন, প্রচারণাকালে তার ওপর হামলা হয়েছে, হামলাকারীরা চিহ্নিত হলেও পুলিশ তাদের গ্রেফতার করেনি। তিনি অভিযোগ করেন, বিএনপি হামলাকারীর বিরুদ্ধে লোকদেখানো ব্যবস্থা নিয়েছে, অথচ ওই ব্যক্তি এখনও বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।