Web Analytics

কারিতাস বাংলাদেশ হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে শিশু জন্মের পরপরই জন্মনিবন্ধন বাধ্যতামূলক করা এবং পথশিশু ও অতিদরিদ্র পরিবারের শিশুদের জন্য শর্তযুক্ত শিশু ভাতা চালুর দাবি জানিয়েছে। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক মিডিয়া পরামর্শ সভায় সংস্থাটি আট দফা দাবি উপস্থাপন করে। সভায় কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক থিওফিল নকরেক লিখিত বক্তব্য পাঠ করেন, যেখানে জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও সামাজিক সুরক্ষা জোরদারের আহ্বান জানানো হয়।

সভায় জানানো হয়, ২০২৪ সালে জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে মাত্র ৯ শতাংশের জন্মনিবন্ধন ৪৫ দিনের মধ্যে সম্পন্ন হয়েছে। কারিতাসের তথ্য অনুযায়ী, পথশিশুদের ৫৮ দশমিক ২ শতাংশের কোনো জন্মসনদ নেই এবং অধিকাংশই তাদের পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর জানে না, ফলে নিবন্ধন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জন্মসনদ না থাকায় এসব শিশু শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সরকারি ভাতা থেকে বঞ্চিত হচ্ছে।

কারিতাস সরকারকে আহ্বান জানিয়েছে, পিতামাতাহীন শিশুদের জন্য সহজ নিবন্ধন প্রক্রিয়া বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগে পথশিশুদের অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষায় পদক্ষেপ নিতে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।