Web Analytics

নাবলুস গভর্নরেটের ইরাক আল-তাইয়েহ এলাকার ৩৫ বছর বয়সী ফিলিস্তিনি নারী দানা জুদেহ ইসরাইলের উত্তর অধিকৃত ফিলিস্তিনের দেমন কারাগারে সোমবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। অন্তঃসত্ত্বা অবস্থায় প্রায় ছয় মাস আগে প্রশাসনিক আটকাদেশের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল; এ ব্যবস্থায় অভিযোগ বা বিচার ছাড়াই তাকে আটক রাখা হয়।

মঙ্গলবার তার আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তবে মেয়াদ নবায়ন হলে তার মুক্তি আবার অনিশ্চিত হয়ে পড়তে পারে। জুদেহর পরিবার ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, গর্ভাবস্থায় গ্রেপ্তার, প্রশাসনিক আটক এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার ঘটনায় মা ও নবজাতকের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। তাদের মতে, এসব ঘটনা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সনদের লঙ্ঘন।

পরিবার ও অধিকারকর্মীরা সন্তান প্রসবের ঘটনায় ইসরাইলি কর্তৃপক্ষ ও কারা প্রশাসনকে দায়ী করে গর্ভবতী বন্দিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, দেমন কারাগারে প্রায় ৮৮ জন ফিলিস্তিনি নারী বন্দি রয়েছেন। ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দিদের বিষয়ক কমিশন কারাগারের পরিস্থিতি জরুরিভাবে পর্যবেক্ষণ এবং বন্দিদের মৌলিক অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।