Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যাত্রাবাড়ীতে বাসচালক মামুনের বাম চোখ নষ্ট হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। মামুনের বয়স ২৫ বছর বলে মামলায় উল্লেখ আছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আওলাদ হুসাইন ৩০ সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, তারা অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং তদন্তে তাদের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। আসামিপক্ষের আইনজীবীরা আবেদনের বিরোধিতা করেন, আর রাষ্ট্রপক্ষ এর পক্ষে শুনানি করে।

মামলার অভিযোগ অনুযায়ী, ১৮ জুলাই ২০২৪ বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। মামুনের শরীর, বাম চোখ ও মাথায় গুলি লাগে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর তার বাম চোখ সম্পূর্ণ নষ্ট হয়। আনিসুল হক ও পলক দুজনই পৃথক মামলায় আগে থেকেই কারাগারে রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।