Web Analytics

মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেআগর সমুদ্রসৈকতে প্রবল স্রোতে ভেসে গিয়ে পুনের আট কিশোর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সবার বয়স ১৬ বছর এবং তারা আলান্দির বেসরকারি কোচিং সেন্টার উইনার্স অ্যাকাডেমির শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা সফরের দলটি সৈকতে যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দলে ২৫ জন ছেলে, ১৭ জন মেয়ে ও ছয় শিক্ষকসহ মোট ৪৮ জন ছিলেন। একপর্যায়ে আট শিক্ষার্থী সমুদ্রে নামার পর পানির গভীরতা ও স্রোত সম্পর্কে ভুল ধারণার কারণে তারা ভেসে যায়। স্থানীয় ক্রীড়া প্রতিষ্ঠানের মালিক ভাউ মারুতি সালুঙ্খে এবং তাঁর দল দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আটজনের মরদেহ উদ্ধার করেন।

পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহগুলো স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে শোক প্রকাশ করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং শিক্ষা সফরের নিরাপত্তায় নতুন নির্দেশিকা জারির কথা জানিয়েছেন। নিহতদের মধ্যে তান্ময় দত্তাত্রেয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোদে, কৈবল্য সতীশ ওয়াসানকরসহ আটজন রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।