দুবাইভিত্তিক বাজেট এয়ারলাইন ফ্লাই দুবাই তদন্ত চলাকালে ইসরাইলে যাওয়া ও ইসরাইল থেকে আসা সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। বুধবার এই ঘোষণা দেওয়া হয়, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইটে ছুরিকাঘাতের ঘটনার পর উড়োজাহাজটি জরুরি অবতরণ করার প্রেক্ষাপটে।
এয়ারলাইনটির ভাষ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর এফজেড১০৭৩ ফ্লাইটে ঘটে যাওয়া ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত চলছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য ও পরিস্থিতি নির্ধারণের সুযোগ করে দিতেই সাময়িকভাবে ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।
ফ্লাই দুবাই বলেছে, যাত্রী, ক্রু ও কার্যক্রমের নিরাপত্তা এবং কল্যাণ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বুধবার ১৭৪ যাত্রী নিয়ে দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে যাওয়া ফ্লাইটটিতে সহকারী পাইলটের ছুরিকাঘাতে প্রধান পাইলট স্মিত মচ্ছর আহত হন বলে প্রতিবেদনে জানানো হয়। পরে উড়োজাহাজটি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।